-6a23c83c0e83c.jpg)
অনেকেই মনে করেন মাঝে মাঝে বা বন্ধুদের সঙ্গে আড্ডায় সিগারেট খেলে তেমন ক্ষতি হয় না। তবে বিশেষজ্ঞরা বলছেন, অনিয়মিত ধূমপানও শরীরের জন্য ঝুঁকিপূর্ণ।
গবেষণায় দেখা গেছে, সিগারেটের ধোঁয়ায় থাকা হাজারো ক্ষতিকর রাসায়নিক পদার্থ হৃদযন্ত্র, ফুসফুস এবং রক্তনালির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ফলে হৃদরোগ, স্ট্রোক, শ্বাসকষ্ট এবং বিভিন্ন শ্বাসতন্ত্রজনিত রোগের ঝুঁকি বেড়ে যায়।
বিশেষজ্ঞদের মতে, অল্প পরিমাণ ধূমপানও শরীরের কোষ ও ডিএনএর ক্ষতি করতে পারে, যা ভবিষ্যতে ক্যানসারের কারণ হতে পারে। এছাড়া নিকোটিনের কারণে ধীরে ধীরে ধূমপানের প্রতি আসক্তি তৈরি হওয়ার আশঙ্কাও থাকে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ধূমপানের কোনো নিরাপদ মাত্রা নেই। সুস্থ থাকতে হলে ধূমপান সম্পূর্ণভাবে পরিহার করাই সবচেয়ে কার্যকর উপায়।