১৬ মে, দিল্লির মানেকশ সেন্টারে 'ইউনিফর্ম আনভেইলড' আয়োজিত এক সেশনে পাকিস্তান-কে মানচিত্র থেকে মুছে দেবার হুমকি দেন ভারতের সেনাপ্রধান।
তিনি বলেন, "পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেয়া এবং ভারতের বিরুদ্ধে তৎপরতা চালানো বন্ধ না রাখে, তবে দেশটিকে সঠিক করতে হবে তারা 'ভূগোলের অংশ থাকবে, নাকি ইতিহাস হয়ে যাবে।"
অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধানের কাছে প্রশ্ন করা হয়, গত বছরের ‘অপারেশন সিঁদুর’-এর মতো পরিস্থিতি আবার তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে প্রতিক্রিয়া জানাবে। জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, ‘আপনারা হয়তো শুনেছেন, আমি আগেও বলেছি, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেয়া এবং ভারতের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যেতে থাকে, তাহলে তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা ভূগোলের অংশ হিসেবে টিকিয়ে থাকতে চায়, নাকি ইতিহাসের পাতায় বিলীন হয়ে যেতে চায়।’ ‘সেনা সংবাদ’ শীর্ষক ওই অনুষ্ঠানে দেয়া সেনাপ্রধানের সংক্ষিপ্ত বক্তব্যে পাকিস্তানের প্রতি এরকম কড়া বার্তা উঠে আসে।