BanglaSentryবাংলাদেশ সংবাদমাধ্যম
সব
সারা দেশ
রাজনীতি
আন্তর্জাতিক
বাণিজ্য
প্রবাস
খেলাধুলা
বিনোদন
প্রযুক্তি
পরিবেশ
অপরাধ
শিক্ষা
স্বাস্থ্য
কৃষি
বিশ্লেষণ
মতামত
বাংলার গল্প
জ্ঞানকোষ
আইন ও আদালত
লাইফস্টাইল
ক্যারিয়ার
বিজ্ঞান ও প্রযুক্তি
ধর্ম
সেন্ট্রি স্পেশাল
অন্যান্য
হোম/আন্তর্জাতিক/ভারত/ভিয়েতনামের কাছে ৬ হাজার কোটি...
আন্তর্জাতিক

ভিয়েতনামের কাছে ৬ হাজার কোটি রুপির ‘ব্রাহ্মস’ মিসাইল বিক্রি করছে ভারত

100%

ভিয়েতনামের কাছে ৬ হাজার কোটি রুপির ‘ব্রাহ্মস’ মিসাইল বিক্রি করছে ভারত

ফিলিপাইনের পর এবার ভিয়েতনামের কাছে নিজেদের তৈরি অত্যাধুনিক ‘ব্রাহ্মস’ সুপারসনিক ক্রুজ মিসাইল রপ্তানি করতে যাচ্ছে ভারত। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘শাংরি-লা ডায়ালগ’ সফরকালে ভারতীয় প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এই চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। একই সাথে দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ ইন্দোনেশিয়ার সঙ্গেও একই ধরনের একটি বড় প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর সূত্রমতে, ভিয়েতনামের সাথে ভারতের এই ব্রাহ্মস মিসাইল বিক্রির চুক্তিটির আর্থিক মূল্য প্রায় ৬০ বিলিয়ন রুপি বা ৬,০০০ কোটি টাকা (প্রায় ৬২৯ মিলিয়ন মার্কিন ডলার)। এই চুক্তির আওতায় ভিয়েতনামকে মিসাইল সরবরাহের পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ এবং লজিস্টিক্যাল সাপোর্টও প্রদান করবে ভারত। দক্ষিণ চীন সাগর অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের মুখে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো আসিয়ান (ASEAN) ভুক্ত দেশগুলোর কাছে ভারতের এই ক্ষেপণাস্ত্র বিক্রির সিদ্ধান্তকে ভূ-রাজনীতি এবং প্রতিরক্ষা কূটনীতিতে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

ট্যাগ:ভারতভিয়েতনামক্ষেপণাস্ত্রমিসাইলব্রাহ্মস
লিংক কপি হয়েছে!

ফটোকার্ড তৈরি করুন

বাংলাসেন্ট্রি

Preview
এই ছবিতে CORS সীমাবদ্ধতা থাকায় ডাউনলোডকৃত ফটোকার্ডে ছবি দেখা নাও যেতে পারে। ম্যানুয়ালি ছবি আপলোড করুন অথবা স্ক্রিনশট নিন।

BanglaSentryবাংলাদেশ সংবাদমাধ্যম
হোমঅনুসন্ধানআমাদের টিমকমিউনিটিনোটিফিকেশনঅ্যাকাউন্টআমাদের সম্পর্কেযোগাযোগগোপনীয়তা নীতিসেবার শর্তাবলী
ফেসবুকটেলিগ্রাম
বাংলা English العربية