
বিশ্ববাজারে তেলের মজুদ দ্রুত কমছে, সামনে আরও মূল্যবৃদ্ধির আশঙ্কা !!
আন্তজার্তিক সংবাদমাধ্যম Financial Times-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে ঘিরে সংঘাতের কারণে বৈশ্বিক অপরিশোধিত তেলের মজুদ প্রায় ২০০ মিলিয়ন ব্যারেল কমে গেছে।
জ্বালানি সংস্থা S&P Global Energy-এর হিসাব অনুযায়ী, এটি দৈনিক প্রায় ৬.৬ মিলিয়ন ব্যারেল ঘাটতির সমতুল্য।
সংস্থাটির ক্রুড রিসার্চ প্রধান সতর্ক করে বলেছেন, "বাজারে একটি “নিশ্চিত ধাক্কা” আসছে এবং তেলের দাম আরও বাড়তে পারে।
আর বর্তমান সংকটের সবচেয়ে খারাপ অংশ এখনো সামনে রয়েছে।" বৈশ্বিক তেলের মজুদ কয়েক সপ্তাহের মধ্যে সংকটজনক স্তরের নিচে নেমে যেতে পারে, যার ফলে সরবরাহ ঘাটতি দেখা দিলে দাম হঠাৎ করে আরও বেড়ে যেতে পারে।
যদিও মোট বৈশ্বিক মজুদ প্রায় ৪ বিলিয়ন ব্যারেল। এর বড় অংশ দৈনন্দিন অবকাঠামোগত ব্যবস্থাপনার (যেমন পাইপলাইনের চাপ বজায় রাখা) জন্য প্রয়োজন, তাই তা সহজে ব্যবহারযোগ্য নয়।