
প্রযুক্তি বিশ্বের জন্য জুনের শুরুটা ছিল বেশ ঘটনাবহুল একটি দিন।
বিশ্বের প্রায় সব বড় AI মডেল যেসব হার্ডওয়্যারের ওপর নির্ভর করে, সেই কোম্পানি Nvidia এবার MediaTek-এর সঙ্গে যৌথভাবে উন্মোচন করেছে তাদের নতুন ডেস্কটপ CPU। এটি শুধু গেমিং বা হাই-এন্ড প্রোডাক্টিভিটি কাজের জন্য নয়, বরং সরাসরি ডিভাইসের ভেতরেই AI মডেল এবং AI এজেন্ট চালানোর সক্ষমতা নিয়ে এসেছে। ফলে অনেক ক্ষেত্রেই ক্লাউড সার্ভারের ওপর নির্ভরতা কমে যাবে। ARM-ভিত্তিক প্রসেসর ইন্ডাস্ট্রির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে, বিশ্বের অন্যতম জনপ্রিয় ইউটিউবার PewDiePie উন্মুক্ত করেছেন তার ওপেন-সোর্স এবং সেলফ-হোস্টেড AI ওয়ার্কস্পেস প্ল্যাটফর্ম ‘Odysseus’। Claude Code-এর মতো টুল বাজারে থাকলেও Odysseus সম্পূর্ণ ভিন্ন দর্শনে তৈরি। এখানে কোনো অ্যাকাউন্ট তৈরি করতে হয় না, কোনো ক্লাউড অবকাঠামোর প্রয়োজন নেই, ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করা হয় না, এমনকি কোনো টেলিমেট্রি ডেটাও সংরক্ষণ করা হয় না। পুরো প্ল্যাটফর্মটি ওপেন-সোর্স হওয়ায় ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সহজেই এটি পরিবর্তন ও কাস্টমাইজ করতে পারবেন।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, Nvidia-এর নতুন AI-সক্ষম ডেস্কটপ CPU এবং PewDiePie-এর Odysseus একসঙ্গে ব্যবহার করলে স্থানীয়ভাবে (locally) শক্তিশালী AI এজেন্ট চালানোর নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
ক্লাউড নয়। মাসিক সাবস্ক্রিপশন নয়। নিজের তথ্য অজানা AI কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রয়োজনও নেই।
শুধু আপনার AI মডেল, আপনার AI এজেন্ট, এবং আপনার নিজের কম্পিউটার।