গত ২০ মে মুক্তি পায় নেটফ্লিক্সের আসন্ন ডকু-ড্রামা “Michael Jackson: The Verdict”–এর ট্রেইলার। যেই ডকু-ট্রেইলার কে ঘিরেই সমালোচনার ঝড় এবং চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে “Cancel Netflix” হ্যাশট্যাগ ট্রেন্ড।
সম্প্রতি 'Michael' মুভির সফলতার পর এখন পর্যন্ত আলোচনায় প্রশংসায় মেতে আছেন এমজে ভক্তরা। স্পটিফাই- তেও আছেন শীর্ষ আর্টিস্টদের তালিকায়। আর ঠিক এমন মুহূর্তেই নেটফ্লিক্সের আসন্ন ডকু-ড্রামার ট্রেইলারের বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলে ফেলেন এমজে ভক্তগণ।
কি রয়েছে সেই ট্রেইলারে?
ট্রেইলারটিতে মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে অতীতে ওঠা বিভিন্ন অভিযোগ, আদালত মামলা এবং গণমাধ্যমের বিতর্কিত উপস্থাপনাগুলোকে নাটকীয়ভাবে তুলে ধরা হয়। যদিও নির্মাতারা দাবি করেছেন, এটি একটি “balanced retelling” বা নিরপেক্ষ পুনর্কথন, তবে অনেক ভক্তের মতে ট্রেইলারের উপস্থাপনাতেই নেতিবাচক ইঙ্গিত স্পষ্ট ছিল। বিশেষ করে “The Verdict” নামটি নিয়েও সমালোচনা দেখা যায়; অনেকেই মনে করছেন, এটি দর্শকদের আগে থেকেই একটি নির্দিষ্ট ধারণার দিকে ঠেলে দেয়।
মাইকেল জ্যাকসনের সমর্থকেরা দাবি করেন, আদালতে খালাস পাওয়ার পরও বারবার একই অভিযোগ সামনে আনা হচ্ছে শুধুমাত্র দর্শক টানার উদ্দেশ্যে। কেউ কেউ নেটফ্লিক্স বয়কটের ডাক দেন এবং প্ল্যাটফর্মটির বিরুদ্ধে “selective storytelling”–এর অভিযোগ তোলেন।
ভক্তদের প্রটেস্ট
এমজে ভক্তরা এখন "Pull 'Michael Jackson: The Verdict' Off Netflix" প্রটেস্ট শুরু করেছেন। মূলত এটি একটি পিটিশন, যেটি তে বেশি থেকে বেশি সাইন করার মাধ্যমে নেটফ্লিক্স থেকে এটি সরানোর জোড় দাবি জানানো হচ্ছে। এখন পর্যন্ত ১ লাখের উপর মানুষ পিটিশন-টি সাইন করেছেন।