
চট্টগ্রামের বাওয়া স্কুল কেন্দ্রে এক এসএসসি পরীক্ষার্থী বাস থেকে নেমে সেখানে দায়িত্বরত সার্জেন্ট আলাউদ্দিনের কাছে জানায় সে তার এডমিট কার্ড সহ ফাইলটি বিআরটিসি স্কুল বাসে রেখে নেমে গেছে। সার্জেন্ট আলাউদ্দিন সাথে সাথে মেসেজটি থ্রো করলো ট্রাফিক কন্ট্রোল রুম ডেল্টা-থ্রি কে। সাথে সাথে সিএমপি ট্রাফিক বিভাগের সকল স্টেশন ব্যস্ত হয়ে পড়লো ঐ বিআরটিসি বাস কে ধরার জন্য।
দেওয়ান হাটে একটা বিআরটিসি বাস পাওয়া গেল অথচ ঐ ফাইল পাওয়া গেলনা। পরীক্ষার আছে মাত্র ৩০ মিনিট পুরো ট্রাফিক চ্যানেলে উদ্বেগ উৎকণ্ঠা! কোথায় গেল সেই বিআরটিসি বাস? অন্য সকল মেসেজ রেখে ডেল্টা থ্রি (ট্রাফিক কন্ট্রোল রুম) সবার মনযোগ এই দিকেই ধরে রাখলেন।
সর্বশেষ সিএমপির ট্রাফিক বিভাগ নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগালো। বিআরটিসি ডিপোতে গিয়ে সকল বিআরটিসি বাস খুঁজে পাওয়া গেল সেই কাঙ্খিত এডমিট কার্ড। স্বস্তি খুঁজে পেল সে পরীক্ষার্থী। তাকে পরীক্ষার হলে তার এডমিট কার্ড পৌছে দেন সার্জেন্ট আতিক।
সিএমপির ট্রাফিক বিভাগকে ধন্যবাদ জানান এমন জনগুরুত্বপূর্ণ ও মানবিক বিষয়ে দ্রুত সাড়া দেওয়ার জন্য।